Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে পেটে বেধে গাঁজা পাচারকালে মাদক কারবারী আটক

প্রতিনিধি :
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬
Oplus_131072

পেটে বেধে গাঁজা পাচারকালে ভৈরবে মাদক কারবারি আটক ।।

নিউজ ডেস্ক ।।
অভিনব কায়দায় পেটে বেধে গাঁজা পাচার করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে ২কেজি গাঁজা সহ জাহাঙির (২৮) নামে মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ ১৩ মে বুধবার দুপুরে ভৈরব দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়কুটি গুচ্ছগ্রাম এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কৌশলে স্কচ টেপ দিয়ে মোড়ানো পেটে বাধা অবস্থায় ২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়।

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host