Logo

বাজিতপুরে বসত বাড়ির আঙিনা থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, আটক ২ জন

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের বাজিতপুরের একটি বসত বাড়ির আঙিনা থেকে ৭টি গাঁজার গাছ জব্দ সহ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বাজিতপুর থানাধীন নোয়াহাটা ভুঁইয়া বাড়ির মৃত বাবু মিয়ার ছেলে সাহাবল ও একই এলাকার মৃত কাশেম আলির ছেলে হালিম মিয়া।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১ মে সোমবার সকাল ১১টার সময় সাহাবল মিয়ার বসত বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। এসময় সাহাবল মিয়ার বাড়ির আঙিনাতে তার নিজ দখলিয় ৭ টি গাঁজার গাছ দেখতে পায়। নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার গাছ চাষ করায় সাহাবল ও হালিম নামে ২ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব মো:সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে আসামি মো:শাহাবল(৪০)গং এর বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host