ভৈরবে প্রায় ৩০ জন কলেজ শিক্ষার্থীর অভিনব শপথ
ইবিসি নিউজ ডেস্ক।।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে দুটি কলেজের ৩০ জন শিক্ষার্থীকে অভিনব শপথ করালেন, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ। আজ সকাল সাড়ে ১১টায় রেলওয়ে স্টেশনের ১নং ফ্লাট ফরমে এই শপথ করানো হয়। এই সময় ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ ও রেলওয়ে পুলিশের সদস্য সহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিন সকালে ঢাকা থেকে কলেজ ড্রেস পরিহিত অবস্থায় কলেজ ফাঁকি দিয়ে ভৈরবগামী আন্তঃনগর এগারোসিন্ধু এক্সপ্রেস ও মহানগরে প্রভাতীর ছাদে করে ভৈরবে আসে অর্ধশত কলেজের শিক্ষার্থী। সারাদিন ঘুরাঘুরি করে আবার বিকাল ৪টায় ঢাকা গামী কর্ণফুলী ও তিতাস কমিউটার ট্রেনে করে ঢাকায় ফিরে যায় তারা। এই ভাবে ঝুঁকিপূর্ণ ভ্রমণ নিরুৎসাহিত করতে আজ মহানগর প্রভাতি ট্রোনে অভিযান চালায় রেলওয়ে থানার পুলিশ। আটক করা হয় পল্লবী কলেজ দিয়াপাড়া কলেজের ৩০ জন শিক্ষার্থী কে।পড়ে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে কথা বলে এবং তাদের ক্যাপ্টেন মাধ্যমে শপথ বাক্য পাঠ করিয়ে পরবর্তী ট্রেনে ঢাকায় পাঠানো হয়।
এই ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ বলেন, কিছুসংখ্যক কলেজ ও স্কুল শিক্ষার্থী কলেজ ও স্কুল ড্রেস পড়ে বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার নাম করে কলেজ ও স্কুল ফাঁকি দিয়ে বাবা মাকে না জানিয়ে ট্রেনের ছাদে করে বিনা টিকিটে ঝুঁকি পূর্ণ ট্রেন চড়ে ভৈরবে আসে। সারাদিন ঘুরাঘুরি করে আবার বিকালের ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরে যায়। ছাদে করে ট্রেন ভ্রূমণ অত্যন্ত ঝুঁকি পূর্ণ। যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। তাই এই ব্যাপারে তাদের নিরুৎসাহিত করতেই এই অভিযান চালানো হয়।