Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম মুসা

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬
Oplus_131072

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা_

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব একে এম মুসা।

আজ রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দলীয় স্লোগানে তাকে অভ্যর্থনা জানান। এসময় বিমানবন্দর এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা তার সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেন।

জানা গেছে, জনাব একে এম মুসা দলীয় ও ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সফরে তিনি প্রবাসী বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন।

এসময় নেতাকর্মীরা বলেন, বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক “মুসা ভাই নেতৃত্বে বাঞ্ছারামপুর বিএনপি আরো সুসংগঠিত হবে। তার দিকনির্দেশনায় আমরা মাঠের আন্দোলনকে আরো বেগবান করব।”

বিমানবন্দর থেকে নেতাকর্মীরা তাকে বাঞ্ছারামপুরে নিয়ে যান। পথে বিভিন্ন স্থানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host